শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালামের ইন্তেকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপ
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে শোলাকিয়ার বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে মরহুম আব্দুস সালাম গোপাল স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিশোরগঞ্জ ঈদ গা কমিটি পরিচালনা পর্ষদের সদস্য এনায়ের করিম ওমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রুমন/ মাসুদ