ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৬ জুলাই ২০২৩   আপডেট: ১৪:০২, ২৬ জুলাই ২০২৩
সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি কবিরাজ ছিলেন। 

বুধবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

আজ সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ চৌকির ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রির্পোট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহৃ ছিল না। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।   

সুজন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়