ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিবচরে মা-ছেলেসহ ৩ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৫ মে ২০২৬  
শিবচরে মা-ছেলেসহ ৩ জনের কারাদণ্ড

মাদক কারবারের অভিযোগে সাজাপ্রাপ্ত তিনজন।

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে মাদক কিনতে আসা এক ব্যক্তিকেও সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) মধ্যরাতে উপজেলার বহেরাতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাটেরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাটেরচর এলাকার কালাম মাদবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে কালাম মাদবরের স্ত্রী সালমা (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং মাদক ক্রেতা সরাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি কালাম মাদবর পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ক্রেতা সরাব উদ্দিনকে ২ বছরের এবং সালমা ও তার ছেলে সাকিব আল হাসানকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

ঢাকা/বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়