ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:০১, ১৮ ডিসেম্বর ২০২৩
কুমিল্লায় আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা 

মোস্তাফা কামাল মুন্সি

কুমিল্লার তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মুন্সিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমরার (১৮ ডিসেম্বরে) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে তাকে হত্যা করা হয়।

নিহত মোস্তফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের পক্ষে ছিলেন।

আরো পড়ুন:

হত্যার বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জায়গাটা দুর্গম। পুলিশ ঘটনাস্থলে আছে। আমিও যাচ্ছি। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানাতে পারব।’
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়