ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:৪৮, ২০ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মো. মোখলেছ (৪৫) ও মো. মাসুম (২৪) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধারে করে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে ঘটনাটি ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

মারা যাওয়া মোখলেছ নেত্রকোণা জেলার সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে। মাসুম ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছ ও মাসুম ভেতরে নামেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের এক সহকর্মী মোখলেছের মোবাইল কল দিয়ে তা বন্ধ পান। এরপর সহকর্মী রুহুল আমিন বিকেলে সেপটিক ট্যাংকের পানির মধ্যে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়