যে কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি
নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মাশরাফি বিন মুর্তজা। ফাইল ফটো
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। রোববার (৭ জানুয়ারি) নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কেন্দ্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক নিজের ভোট প্রদান করবেন।
মাশরাফি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
শনিবার (৬ জানুয়ারি) মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু সুমন কুমার দাস ও নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, মাশরাফির ভোটকেন্দ্র হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ কেন্দ্রেই তিনি ভোট দেবেন। তবে, কখন তিনি (মাশরাফি) ভোট দেবেন সে বিষয়টি নিশ্চিত করেননি।
নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১১টি ভোটকক্ষ প্রস্তুুত করা হয়েছে।
নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।
শরিফুল/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম
ছুটির দিনেও তেলের জন্য দীর্ঘ সারি