আমাদের ওপর আঘাত করলে,আমরা ঘরে বসে থাকবো না: মমতাজ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের পরাজিত প্রার্থী ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘আমাদের ওপর আঘাত করলে আমরা ঘরে বসে থাকবো না, আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না। আমার ৫০ জন কর্মীর ওপর হামলা হয়েছে। থানায় অভিযোগ দিয়েছি। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।’
মঙ্গলবার (৯ জানুয়ারি) সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকায় পথসভা শেষে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি ।
নিজের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতাজ বেগম বলেন, ‘আমার জনগণের জন্য আমি খাটতে রাজি আছি। আমার যদি মোকাবেলা করতে হয় রাজপথে দাঁড়িয়ে মোকাবেলা করবো। জেল জুলুম অত্যাচার কোনো কিছু আমাকে দাবিয়ে রাখতে পারবে না। আপনাদের সাথে রাজপথে হাটার মানুষ আমি।’
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করলেও মমতাজ বেগম বলেন, ‘তার নিজ নির্বাচনি তিনটি ইউনিয়নে অস্বাভাবিক ভোট দেখানো হয়েছে। কালো টাকা দিয়ে বিএনপির ভোট কিনে অস্বাভাবিক ভোট দেখানো হয়েছে। এ বিষয়ে ল এয়ারদের (আইনজীবী) সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব। অস্বাভাবিক ভোটের কাছে আমাকে পরাজিত হতে হয়েছে।’
চন্দন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম
বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট