ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

নারায়ণগঞ্জ প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৫ জানুয়ারি ২০২৪  
সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

১৬ জানুয়ারি (বুধবার) থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎস শুরু হচ্ছে। এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় ঢুকতে পারবেন।

ইতিমধ্যে মেলার স্টল নির্মাণ কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দোকান মালিকরা। মেলার সর্বশেষ প্রস্তুতি দেখতে ফাউন্ডেশন পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

দোকান মালিক সূত্রে জানা গেছে, এবারের মেলায় বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ৬০ জন কারুশিল্পী এই মেলায় অংশ নিয়েছেন। এছাড়াও হস্তশিল্পসহ মোট ১০০টি স্টল থাকছে মেলায়। এগুলোর মধ্যে ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশিপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, নকশি হাতপাখা, মুন্সিগঞ্জের শীতলপাটি, মানিকগঞ্জের তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, নাটোরের শোলার মুখোশ শিল্প, মুন্সিগঞ্জের পটচিত্র, ঢাকার কাগজের হস্তশিল্পের স্টল থাকবে।
এছাড়া এবারের মেলা ও উৎসবে প্রতিদিন গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা হাডুডু, কানামাছি, ঘুড়ি উড়ানো, বউ সাজানো, গায়ে হলুদ, কাবাডি, লোক কারুশিল্প প্রর্দশনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়াস্কোপ, নাগরদোলা ও বিভিন্ন ধরনের গ্রামীন খেলার আয়োজন থাকবে। লোকজ মঞ্চে প্রতিদিন পরিবেশিত হবে গ্রামীণ লোক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, মাসব্যাপী কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব উপলক্ষে ইতিমধ্যে পুরো ফাউন্ডেশন চত্বরকে বর্নিল সাজে সাজানো হয়েছে। এবারের মেলায় কারুশিল্পের  ১০০টি স্টল স্থান পেয়েছে।

/অনিক/স্বরলিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়