ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে নিজ ঘরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৮ জানুয়ারি ২০২৪  
কেরানীগঞ্জে নিজ ঘরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে মালিভিটা এলাকায় নিজ ঘরের শয়নকক্ষ থেকে কামরুন নেসা (৫০) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত কামরুন নেসা স্থানীয় খলিলুর রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। নিহত কামরুন নেসার এক মাত্র মেয়ের বিয়ে হওয়ার পর থেকে তিনি ওই বাড়িতেই তার মায়ের সাথে বসবাস করতেন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

বাড়ির মালিক বজলুর রহমান নিহত কামরুন নেসার বড় বোনের মেয়ের জামাই। বজলুর রহমান জায়গা কিনে খালা শাশুড়ি ও নানী শাশুড়িকে এ বাড়িতে থাকতে দিয়েছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, স্থানীয়রা থানা পুলিশের খবর দিলে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় থানায় মামলা রুজু হলে তদন্ত-পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিপন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়