ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে ব্রহ্মপুত্র পাড়ে হাত পা বাঁধা যুবকের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪
ময়মনসিংহে ব্রহ্মপুত্র পাড়ে হাত পা বাঁধা যুবকের লাশ

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন।

ওসি বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পার্কে হাটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। ওই যুবককে গত রাতে হাত পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। 

মিলন/টিপু

সর্বশেষ