ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তালিকাভুক্ত কোম্পা‌নি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৭.৯৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ০.৮৭ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১.২০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস লিজিংয়ের ৩৭.৯৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩৬.৩৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩০.৯৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২৮.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৭.৯১ শতাংশ, বিআইএফসির ২৭.২৭ শতাংশ, বে লিজিংয়ের ২৬.৩২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২৫ শতাংশ ও ফার্স্ট ফাইন্যান্সের ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়