ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

জামালপুর সদর উপজেলার পিয়ারপুর স্টেশন এলাকায় ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পিয়ারপুর স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছানোর পরে লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। লাইন ক্লিয়ারের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সেলিম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়