ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমের নামে ইভটিজিং মানব না : সংসদ সদস্য ছানু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১০ মার্চ ২০২৪  
প্রেমের নামে ইভটিজিং মানব না : সংসদ সদস্য ছানু

শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘তোমরা আমাকে ভোট দাও বা না দাও, আমাকে গালিগালাজ কর, তবুও কলেজে আমি প্রেমের নামে ইভটিজিং মেনে নেবো না। যারা এ সব করবে, তাদের প্রকাশ্যে বিচার হবে।’ 

রোববার (১০ মার্চ) দুপুরে শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

ছানুয়ার হোসেন ছানু বলেন, ‘আমাদের শেরপুর জেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদের ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলেজের সাবেক ভিপি বায়োজিদ হাসান, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রমুখ।

সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়