ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২০ মার্চ ২০২৪   আপডেট: ১৫:০৩, ২০ মার্চ ২০২৪
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- কাজী সালমা আক্তার (৫৮), কাজী আছমা বেগম (৫৬), কাজী নাছিমা বেগম (৬২), কোমল বেগম (৭৫) ও মাইক্রোবাসের চালক আলমগীর।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, বরিশাল থেকে ঢাকামুখী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

‘এর মধ্যে, একই পরিবারের চারজন। অপরজন মাইক্রোবাসের চালক। নিহত চার নারীর বাড়ি মাদারীপুরের কালকিনিতে, অপরজনের বাড়ি গোপালগঞ্জে।’ - যোগ করেন তিনি।

বাদল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়