ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ২ মামলা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ২ মামলা

লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন

লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশ ও অপরটি সেনাবাহিনী বাদী হয়ে করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

আরো পড়ুন:

আরও পড়ুন: সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডে মামলা হয়নি

পুলিশ জানিয়েছে, ডাকাতি ও হত্যার অভিযোগে করা মামলাটির বাদী সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলাটি করেছে পুলিশ।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। মামলায় ছয় জন গ্রেপ্তার রয়েছেন।’

আরও পড়ুন: কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

আরও পড়ুন: নিজ গ্রা‌মে শা‌য়িত হলেন লেফটেন্যান্ট নির্জন

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোরের দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন তরুণ সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন। গতকাল সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ টাঙ্গাইল জেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়