ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৭ অক্টোবর ২০২৪  
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরা সদর থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন, কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, তার ভাইপো ইয়াছিন আরাফাত (শাওন), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনল কৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এম. এম. শাহজাহান আলী।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্টার মো. রিপন মুন্সী জানান, ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। তারা পরস্পর যোগসাজশে এ কাজ করেছেন। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়