ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৭, ১৫ নভেম্বর ২০২৪
বগুড়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

বগুড়ার কাহালুতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল পূর্বপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের অটোরিকশাচালক আব্দুল মোমিনের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তার মেয়ে মুশফিকা (৪)। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছেলের বউ ও নাতনিকে ঘরে রেখে যোহরের নামাজে যান জুলেখার শ্বশুর। নামাজ শেষে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখেন। এ সময় জানাল দিয়ে ভেতর তাকালে খাটের ওপর মুশফিকার ও জুলেখার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ওসি শাহীনুজ্জামান আরও বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে জানতে পারিনি। মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এই বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়