ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৬, ১৮ নভেম্বর ২০২৪
টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার 

উদ্ধারকৃত ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখের বেশি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্রপথে ইয়াবার বড় চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা শাহপরীর বিশেষ অভিযান চালায়।

আরো পড়ুন:

তিনি জানান, অভিযান চলাকালে ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। বোটটি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে গেলে বোটে থাকা দুইজন মাদক কারবারি সাঁতরে তীরে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়