ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৬ মার্চ ২০২৫  
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ফাইল ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন তরফদার (৫৫) উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়