ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৪৫, ২৬ এপ্রিল ২০২৫
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জে শনিবার সকালে সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে আহতদের একজন

হবিগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে গোবিন্দপুর গ্রামের সালাম মিয়ার সঙ্গে একই গ্রামের সুজন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ শনিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে টেঁটাবিদ্ধ সুজন মিয়া (৩৫) ও ফুল মিয়াকে (৭০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়