ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১৯ জুন ২০২৫  
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

গাজীপুরের শ্রীপুরে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন) যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রিপনের মা নুরুন্নাহার বুধবার ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে  আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। পরবর্তীতে পুলিশ পাহারায় রিপনকে উপজেলার মাওনা ইউনিয়নের মধ্যেপাড়া এলাকার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মায়ের জানাজা শেষে তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে স্বল্প সময়ের জন্য কথা বলার সুযোগ পান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপনকে প্যারোলে মুক্তি দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পরে তাকে যথাসময়ে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তরিকুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা এবং একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়