ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাফিক আইন লঙ্ঘন, ডিএমপির ১৩৩৮ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩৩, ৫ মার্চ ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘন, ডিএমপির ১৩৩৮ মামলা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আরো পড়ুন:

এর মধ্যে ট্রাফিক–রমনা বিভাগে ২টি বাস, ১৫টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা করা হয়েছে। ট্রাফিক–লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা করা হয়। ট্রাফিক–মতিঝিল বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক–ওয়ারী বিভাগে ২০টি বাস, ৩২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক–তেজগাঁও বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক–মিরপুর বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক–উত্তরা বিভাগে ৩৫টি বাস, ১৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। আর ট্রাফিক–গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা করা হয়।

অভিযান চলাকালে মোট ৪৩১টি গাড়ি ডাম্পিং ও ২৫৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়