ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলেজছাত্রীকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৩ জুলাই ২০২৫  
কলেজছাত্রীকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাদশ শ্রেণির ছাত্রীকে (১৯) অপহরণ করে মুক্তিপণ না পেয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে একাধিকবার ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে তাকে ধর্ষণ করা হয়।

আরো পড়ুন:

পর দিন বুধবার (২৩ জুলাই) সকালে মুড়াপাড়া কলেজের পেছনের ঝোপঝাড় থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়