ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে হাজারো মানুষ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১০ অক্টোবর ২০২৫  
কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে হাজারো মানুষ

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার ১৭টি উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন আসেন। এ সময় তাদের কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে নানান স্লোগান দিতে শোনা যায়।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। আরো বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি, কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে। কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না, তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।

ঢাকা/রুবেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়