ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৫ ডিসেম্বর ২০২৫  
‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’

ঝিনাইদহ সার্কিট হাউজে বৃহস্পতিবার রাতে হত্যার শিকার শিশু সাবার পরিবারের সঙ্গে দেখা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‍“আমরা আইনি ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্যই জুলাই বিপ্লবের পর থেকে দেশে আমরা কোনো ক্রস ফায়ারের ঘটনা দেখিনি। আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সার্কিট হাউজে শিশু সাইমা খাতুন সাবার পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আরো পড়ুন: প্রতিবেশীর ঘরের খাটের নিচে মিলল নিখোঁজ শিশুর লাশ

অ্যাটর্নি জেনারেল বলেন, “বুধবার রাতে ঝিনাইদহে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু সাইমা খাতুন সাবা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে। যারা এই হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন, তারা যত ক্ষমতাবানই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, “শিশু সাবা হত্যা মামলায় বিচার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের মেয়ে সাবা নিখোঁজ হয়। রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়