ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহজালাল বিমানবন্দরে ৩৮ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩ মার্চ ২০২৬  
শাহজালাল বিমানবন্দরে ৩৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় মঙ্গলবার (৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধি-নিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন:

বিমানবন্দর সূত্র জানায়, আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, বাহরাইনের গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি এবং এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট রয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ঢাকার ফ্লাইটগুলোর কার্যক্রম সরাসরি প্রভাবিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিষেধাজ্ঞা থাকায় গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত চার দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টিতে।”

কাউছার মাহমুদ বলেন, “কুয়েত, বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ ও দুবাই রুট বাদে অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।” খবর বাসসের।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়