ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু রেখে প্রবাসীর পরিবারকে হুমকি

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু রেখে প্রবাসীর পরিবারকে হুমকি

চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারকে সন্ত্রাসীদের দেওয়া চিরকুট। উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু।

মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে চিরকুট ও দুটি বোমা সদৃশ্য বস্তু রেখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

আরো পড়ুন:

চিরকুটে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মামা সালাম নিবেন, আশা করি ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাইনা? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন, তাই আমরা স্যোশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নাম্বার ০১৯৩৬-০২৪২৫৩ নগদ ১ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দিবেন, টাকা না দিলে ছেলে ও বিল্ডিং দুইটায় হারাবেন। নগদ বা বিকাশে টাকা না দিতে পারেন, তাহলে নারগিসের বাথরুমের পিছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।’

প্রবাসী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাদের নির্মানাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড়লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করেছে। বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমা সাদৃশ বস্তু নিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, “ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়