ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ধসে পড়া নির্মাণাধীন হিমাগারের ছাদ।

বগুড়ার দুপচাঁচিয়ায় ম্যাক ফেয়ার না‌মে নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হ‌য়ে‌ছেন। তা‌রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন। 

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুপচাচিয়া ফায়ার সার্ভিসের লিডার মইনুল ইসলাম ব‌লেন, “খ‌নিহারা গ্রা‌মে ম্যাক ফেয়ার নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রবিবার সন্ধ্যার পর কাজ চলা অবস্থায় ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে থাকা চার শ্রমিক গুরুতর আহত হলেও নিরাপদে বের হয়ে আসেন। আমিনুল ইসলাম ছাদের কাচা ঢালাই এবং র‌ডের নিচে চাপা পড়েন। মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়