ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগের জায়গায় এখন বিএনপি কাজ করছে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৬
আ.লীগের জায়গায় এখন বিএনপি কাজ করছে: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, “আওয়ামী লীগ যেই টাকা পাচার করেছে সেগুলো থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম দেশ হতো। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি কাজ করছে। তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে চায়।”

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লোহাগড়ায় এক নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অলি আহমদ বলেন, “আমি বিএনপিতে ছিলাম। কিন্তু, জিয়াউর রহমান-খালেদা জিয়ার সেই বিএনপি নাই। বর্তমান বিএনপি ভাড়াটিয়া, চাঁদাবাজদের। তাই বিএনপি ছেড়েছিলাম। খালেদা জিয়ার অসুস্থতায় আবার যাই। কিন্তু, এই চাঁদাবাজির কারণে ত্যাগ করেছি।”

তিনি আরো বলেন, “একটি ভুল ভোটে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হতে পারে। যোগ্য প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের ‘র’ এর দালাল নেই।”

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়