ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৬
বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, “বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র ঢুকেছে। প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”

সোমবার (২ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার জগতী দর্গাতলা স্কুল মাঠে নারী সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

নারীদের উদ্দেশে আমির হামজা বলেন, “মেয়েরা কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

তিনি বলেন, “ভোটারদের কাছে ব্যাপক সারা পেয়েছি এবং এখনো পাচ্ছি। তাদের দাবি, আমরা কাজ চাই এবং নিরাপত্তার সঙ্গে চলতে চাই। আমরা কাজের ব্যবস্থা করব এমন প্রতিশ্রুতি দিয়েছি এবং আগামীতে এ দেশের নিরাপদে থাকার জন্য যেগুলো হুমকি সেগুলো দূর করতে সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা।”

আমির হামজা বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, আমাদের মা-বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। যারা হুমকি দিচ্ছেন তাদের তালিকা আমাদের কাছে আছে, আমরা প্রশাসনকে দেব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার এবং যারা হুমকি–ধামকি দেয় এদেরকে কন্ট্রোলে আনতে হবে।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়