মিঠামইনে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ফটো
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কেওয়ারজোর হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেওয়ারজোর হাওরে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। থানায় জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, “মৃত যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/রুমন/রাজীব