আজ বরিশালে যাচ্ছেন তারেক রহমান
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় দুই দশক পর আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার আগমন উপলক্ষে ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান সবশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালে। তার এবারের সফরকে ঘিরে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। এরইমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে।
সূত্র জানায়, আজ সকাল ১১টায় হেলিকাপ্টার যোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। এরপর তিনি বেলস পার্ক ময়দানে বক্তব্য দেবেন। দুপুর দেড়টায় তিনি ফরিদপুরে যেতে বরিশাল ত্যাগ করবেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “শুধু বিএনপির-অঙ্গ সংগঠন নয়, সারা বরিশালবাসী জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
ঢাকা/পলাশ/মাসুদ