ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মব ভায়োলেন্স বলতে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
মব ভায়োলেন্স বলতে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

‘মব ভায়োলেন্স’ বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

নির্বাচনের প্রস্তুতি নিয়ে উপদেষ্টা বলেন, “প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় কেন্দ্রে লেগে গেছে। দু’একটা কেন্দ্রে যেখানে বাউন্ডারি ওয়াল নাই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করে দেবে। প্রস্তুতি খুবই ভালো।” 

অবৈধ অস্ত্র নিয়ে তিনি বলেন, “আমি বারবারই বলছি, অবৈধ অস্ত্র প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে। নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবেই হবে। পিসফুলই হবে।’

তিনি জানান, নির্বাচনে সারাদেশে সেনাবাহিনীর এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, র‌্যাবের ৯ হাজার এবং আনসারের ৫ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন নিয়ে পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করতেছে না।

এর আগে, অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার  ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নগর পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমানসহ ৮ জেলার পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়