ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনরত ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনশনে বসেছেন ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে অনশন শুরু করেন তিনি। 

আরো পড়ুন:

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ৪-৫ জন কর্মী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন তারিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে না পারায় পায়ে হেঁটে ভেতরে যান দপ্তরের কর্মকর্তারা। বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ঘটনাস্থলে গিয়ে তার দাবি মানার বিষয়ে আশ্বাস দেন। এসময় মূল ফটক থেকে সরে একপাশে অবস্থান নেন তারিকুল ইসলাম ভূঁইয়া।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘন হচ্ছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন আমাকে হুমকি ও ধমক দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ডসহ একতরফা সুযোগ দেওয়া হচ্ছে। ৮ ঘণ্টার মধ্যে সদরের এসিল্যান্ডকে প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি দেব।” 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “আমরা সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছি। দাপ্তরিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিষয়ে তাকে বুঝানোর চেষ্টা করছি।” 

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বলেন, “নির্বাচনি মাঠে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে, সবই আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তিনি (তারিকুল ইসলাম ভূঁইয়া) কখনো লিখিতভাবে কোনো অভিযোগ দেননি। এজন্য কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়