বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াত আমিরের জনসভা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ফটো
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাচনি জনসভা আজ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
সিলেট মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী বলেন, “অবশ্যই আমাদের আমির প্রধান সিলেটকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। সিলেটবাসীর সমস্যাগুলো সর্ম্পকে উনি অবগত আছেন। আশা করি, তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।”
জামায়াতের আমিরের সফরকে ঘিরে এমসি কলেজের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, “জামায়াতের আমির শফিকুর রহমান সিলেটেরই সন্তান। আমরা আশা করব, উনার প্রতিশ্রুতিতে সিলেট যেনো একটু উপরের দিকে থাকে।”
ঢাকা/রাহাত/ইভা