ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করা কে এই স্বতন্ত্র প্রার্থী জিকো

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করা কে এই স্বতন্ত্র প্রার্থী জিকো

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো আওয়ামী পরিবারের সন্তান।

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। হঠাৎ ভোটের আগের রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেওয়া কে এই জিকো?

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ডেকে নির্বাজন বর্জনের সিদ্ধান্ত জানান দেন তিনি।

আরো পড়ুন:

শেখ আব্দুর রহমান জিকো বলেন, “শুরু থেকেই নির্বাচনি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”

দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলেন জিকো। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। 

কার্যক্রম নিষিদ্ধ ও দলীয় নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। 

বুধবার রাতে সংবাদ সম্মেলনে জিকো বলেন, “আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

আওয়ামী লীগের ভোটব্যাংক টার্গেট করে নির্বাচনে থাকা দলগুলো প্রচার চালালেও ওই দলটির কোনো প্রার্থী নেই। ফলে ভোটের আগের রাতে এসে আওয়ামী লীগের প্রতি সম্মান জানিয়ে তার এই নির্বাচন বর্জনের ঘোষণা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঢাকা/তামিম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়