লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন উপদেষ্টা ফারুক-ই আজম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে ভোট দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।
চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। নিয়ম মেনে নিজের ভোট প্রদান করেন উপদেষ্টা।
ভোট দেওয়া শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ফারুক-ই-আজম বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর।”
ঢাকা/রেজাউল/মাসুদ