ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের কারণে যেন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের কারণে যেন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা চাই, নির্বাচন হোক শঙ্কামুক্ত ও উৎসবমুখর। ভোট ভয়ের বিষয় নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। দেবীদ্বারের মানুষের প্রতি আমার আহ্বান, যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। ভোটের কারণে যেন কোনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়, সেটাই প্রত্যাশা।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাব আমরা।”

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে হাসনাত আবদুল্লাহ তার বিজয় নিয়ে আশা ব্যক্ত করেন। 

তিনি বলেন, “সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত কোথাও টেকনিক্যাল কিংবা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর আসেনি।”

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতা বলেন, “মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। ভোট শুরুর অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়েছে। দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষের ভোট নিয়ে আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে, আমাদের জেনারেশন জেড যারা আছে, এটা তাদের প্রথম ভোট। কারণ, তারা আগে ভোট দিতে পারেনি। আমার আসনের অন্তত ১ লাখ ৩০ হাজার ভোটার এবারই প্রথম ভোট দিচ্ছেন।”

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়