ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জের ৫টি আসনে ভোট পড়েছে ৫৫ শতাংশ: ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
নারায়ণগঞ্জের ৫টি আসনে ভোট পড়েছে ৫৫ শতাংশ: ডিসি

নারায়ণগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে এ তথ্য জানান তিনি।

আরো পড়ুন:

জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “আপডেট অনুযায়ী ৫৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। তবে ভোট গণনার পরে শতভাগ নিশ্চিত করে বলা যাবে।”

এবার নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। এছাড়া হিজড়া ভোটার ছিলেন ২০ জন। তারা জেলার ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

ঢাকা/অনিক/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়