ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির হান্নান জয়ী
|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০২:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
এম এ হান্নান।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি দলের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান মামুন ৩৫ হাজার ১২১ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নাসিরনগর সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরিন।
আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৮৮৮ ভোট। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী ১৭ হাজার ৬১৪ ভোট পেয়েছেন।
ঢাকা/পলাশ/রাসেল