ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত ফলাফল পত্র অনুয়ায়ী, কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৮ লাখ ৭৬ হাজার ১৮৭ জন ভোটার। পক্ষান্তরে ‘না’ ভোট দিয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৬৮৪ জন।

আরো পড়ুন:

তন্মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে ১৮১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮২২জন। অন্যদিকে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৭৪ হাজার ৫৯৭ জন।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া ও কটিয়াদী) আসনে ১৭১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৭৭ জন, ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬৮ হাজার ৬৪৪ জন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে ১৫১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন। পক্ষান্তরে ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬১ হাজার ৩৯৩ জন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে ১৫০টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ৯৯ হাজার ২৬৭ জন। অন্যদিকে, ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৭০ হাজার ২ জন।

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে ১১৯টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৬৭ জন, ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৪৮ হাজার ৭৪৬ জন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে ১৪২টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৮৩ জন। ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন ৬০ হাজার ২ জন।

ঢাকা/রুমন/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়