ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণতন্ত্রের অভিযাত্রায় সবার সহযোগিতা ছিল প্রশংসনীয়: খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
গণতন্ত্রের অভিযাত্রায় সবার সহযোগিতা ছিল প্রশংসনীয়: খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি ধন্যবাদ জানান।

বৃহ্স্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিএনপি দু-তৃতীয়াংশ আসনে জয়ী হয়। দু-একদিনের মধ্যে বিএনপির সরকার গঠন করবে।

আরো পড়ুন:

চট্টগ্রামের ভোটার, দলের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন এবং নির্বাচন- সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার কথা উল্লেখ করে আমীর খসরু বিবৃতিতে বলেন, ‘‘গণতন্ত্রের অভিযাত্রায় সবার সার্বিক সহযোগিতা ছিল প্রশংসনীয়। গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, তা প্রশংসার দাবিদার।’’

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির এ গুরুত্বপূর্ণ নেতা সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘‘আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।’’

নির্বাচনে যে যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করা সবাইকে তিনি ধন্যবাদ জানান।

ঢাকা/রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়