ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

সবুজ মোল্লা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরশহরের পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পিটিআই এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা থানা পুলিশ।

এ সময় ওই এলাকা থেকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে বরগুনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, গ্রেপ্তারকৃত সবুজকে মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

ঢাকা/ইমরান/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়