ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস

বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বিএম লাইন পরিবহন বিশ্বরোড মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী রূপসী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পৌনে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল।

আরো পড়ুন:

আহতদের মধ্যে ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল ((৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায় (৩৫) নাম পাওয়া গেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। আহতরা বেশিরভাগ রূপসী বাসের যাত্রী বলে তিনি জানান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/বাদশা /ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়