ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ

ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটার নবনির্বাচিত প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার এবং সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ।

পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন খাতের অন্যতম সংগঠন ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় সদস্যদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট পদে রুমান ইমতিয়াজ তুষার এবং সেক্রেটারি জেনারেল পদে আসাদুজ্জামান মিরাজ নির্বাচিত হন।

আরো পড়ুন:

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চর হেয়ারে আয়োজিত দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ১৩টি পদে নির্বাচন  হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদুর রহমান সাঈদ ও সহযোগী হিসেবে ছিলেন রেদওয়ানুল ইসলাম রাসেল এবং আইয়ুব খান। 

নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জহিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট পদে মাসুম আল-বেলাল, জয়েন্ট সেক্রেটারি পদে আবুল হোসেন রাজু, সেক্রেটারি (ফিন্যান্স) পদে শামিম রেজা এবং সেক্রেটারি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) পদে এইচ এম রাসেল, ডিরেক্টর পিআর ইব্রাহিম ওয়াহিদ, ডিরেক্টর ট্রেড এন্ড ফেয়ার পদে সাঈদুর রহমান শাহিন নির্বাচিত হন। এছাড়া ডিরেক্টর পদে এসএম আলমাস ও সোহেল মাহমুদ নির্বাচিত হন। 

সভায় বক্তারা বলেন, টোয়াক গত ১২ বছর ধরে কুয়াকাটাসহ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, ট্যুর অপারেটরদের স্বার্থ সংরক্ষণ এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে। সংগঠনটি স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় সৃষ্টি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‍“কুয়াকাটার পর্যটন খাতকে আরো সুসংগঠিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে।” 

সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজও সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়