ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নতুন সরকারের শপথ গ্রহণের সময় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

তবে, পতাকা উত্তোলনের কিছুক্ষণ পরেই সেগুলো সরিয়ে অফিসের দ্বিতীয় তলায় ফেলে রাখা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিত্যক্ত ও বন্ধ অবস্থায় ছিল। মঙ্গলবার দুপুরে অজ্ঞাত কিছু ব্যক্তি কার্যালয়ের সামনে জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনশূন্য ওই কার্যালয়ে হঠাৎ পতাকার উপস্থিতি দেখে আশপাশের বাসিন্দাদের তৈরী হয়। খবরটি দ্রুত শহরে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেছেন, “আজকের এই দিনে কার্যক্রম নিষিদ্ধ একটি দল তাদের কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, যা অত্যন্ত উস্কানিমূলক।” তিনি এ বিষয়ে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেছেন, “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই এ বিষয়ে প্রশাসনকেই আইনগত ব্যবস্থা নিতে হবে।” 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শিয়াম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়