ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬  
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ 

দিনাজপুরের বিরামপুরে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরো পড়ুন:

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়