মারধরের শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
একটি গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনিরা মিঠু লিখেছেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।”
হামলাকারীদের গাড়ির নাম্বার প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন যে, গাড়িটির নাম্বার ‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫।’ পরে হামলাকারী এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মনিরা মিঠু। অভিনেত্রী বলেন, “আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি। আমার ছেলের পা আগে থেকেই ভাঙা। তার উপর তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে।”
ঢাকা/শান্ত