বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় হাফিজ (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজ উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। ফকিরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “বিকেলে হাফিজ মোটরসাইকেলযোগে ফকিরহাট থেকে বারাশিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিশ্বরোড মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এসআই আরো বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। কাটাখালী হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করেছে।”
ঢাকা/বাদশা/রাজীব