ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিসাঙ্কা-রত্নায়েকের ব্যাটে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং টার্গেট দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নিসাঙ্কা-রত্নায়েকের ব্যাটে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং টার্গেট দিল শ্রীলঙ্কা

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। পাল্লেকেলেতে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে। জিততে জিম্বাবুয়েকে করতে হবে ১৭৯ রান।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন পাথুম নিসাঙ্কা। তিনি ৮টি চারে করেন ৬২ রান। মাত্র ৬ রানের জন্য ফিফটি মিস করেছেন পবন রত্নায়েকে। তিনি ২৫ বলে ৩টি চার ও ২ ছক্কায় করেন ৪৪ রান। এছাড়া কুসল পেরেরা ২২, দুনিথ বেল্লালাগে অপরাজিত ১৫ ও কুসল মেন্ডিস করেন ১৪ রান।

আরো পড়ুন:

বল হাতে জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ৪ ওভারে ২৭ রানে ২টি, ব্রাড ইভান্স৩ ওভারে ৩৫ রানে ২টি ও ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়